চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সর্বশেষ:

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

অনলাইন ডেস্ক

১২ মার্চ, ২০২৬ | ১০:৫০ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় হাসপাতালে উপস্থিত মির্জা আব্বাসের স্ত্রীর কাছ থেকে তার বর্তমান অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে চান তিনি।

সাক্ষাৎকালে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান।

পূর্বকোণ/কায়ছার 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট