চট্টগ্রাম শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার

হাটহাজারীতে শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার

হাটহাজারী সংবাদদাতা

৬ মার্চ, ২০২৬ | ১০:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাটহাজারী উত্তর থানা শাখার সাবেক সভাপতি সালাউদ্দীন আইয়ূবীকে (৪৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তিনি উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের কুমারী কুলস্থ বালু শাহ গেইটের পূর্ব পার্শ্বে আলম সাহেবের বাড়ির মো. জানে আলমের পুত্র।

 

শুক্রবার (৬ মার্চ) দুপুরে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে তাকে বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সালাউদ্দীন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাটহাজারী উত্তর থানা শাখার সাবেক সভাপতি।

 

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, বিগত ২০১৩ সালের একটি মামলায় তার (সালাউদ্দিন) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা  পরোয়ানা জারি ছিল। বৃহস্পতিবার রাতে র‍্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই মামলায় তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার পরবর্তী শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট