
নিজস্ব সংবাদদাতা, রাউজান
২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:২৮ অপরাহ্ণ
চট্টগ্রামের রাউজান থানা পুলিশের অভিযানে দুটি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মূল আসামি পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কদলপুর এলাকার নন্না গাজী বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে গেছে আসামি রুবেল। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম। তিনি বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/জাহেদ/এএইচ

বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৫৪ |
| আসর শুরু | ৪ঃ২৩ |
| মাগরিব শুরু | ৬ঃ১৯ |
| এশা শুরু | ৭ঃ৩২ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ১৪ |
| সুর্যোদয় | ৫ঃ৩৩ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


