
চট্টগ্রামের ফটিকছড়ির বখতপুরে অগ্নিকাণ্ডে একটি বসতঘর ভস্মিভূত হয়েছে। এতে নগদ দুই লাখসহ আনুমানিক মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
শুক্রবার (২০ ফেব্রোয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তালুকদার বাড়ির আব্দুল নবী স্বপনের ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক উল আজম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চুলার আগুন হতে আগুনের সূত্রপাত হয়েছে এবং স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
পূর্বকোণ/সিজান/পারভেজ