চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬

সাতকানিয়ায় গাছের ডাল পড়ে শিশুর মৃত্যু

সাতকানিয়ায় গাছের ডাল পড়ে শিশুর মৃত্যু

সাতকানিয়া সংবাদদাতা

৯ জানুয়ারি, ২০২৬ | ৬:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় গাছের ডাল পড়ে শাহেদ নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এঘটনা ঘটে।

নিহত শিশু শাহেদ (৭) উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ডেলি পাড়া এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে।

নিহতের স্বজন জসিম জানায়, কিছু লোক কাঁধে করে গাছ নিয়ে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে ফেলার সময় শিশুটির গায়ের উপর পড়লে তার মৃত্যু হয়।

সাতকানিয়া আশ-শেফা প্রাইভেট হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছের ডাল পড়ে আহত অবস্থায় একটি শিশুকে হাসপাতালে আনা হয়। কান ও নাকে প্রচুর রক্তক্ষরণ এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে শিশুটির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, কাঁধে করে গাছ এপাশ থেকে অন্য পাশে রাখার সময় শিশুটির মাথায় পড়ে আঘাতপ্রাপ্ত হলে মৃত্যু হয়েছে বলে শুনেছি।

 

পূর্বকোণ/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট