
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে উত্তোলন করা আড়াই হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলার নারায়ণহাট ইউনিয়নের বালুখাল থেকে এসব বালু উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর