
আনোয়ারা সংবাদদাতা
১৬ অক্টোবর, ২০২৩ | ৯:০৯ অপরাহ্ণ
মা ইলিশ রক্ষায় চট্টগ্রামের আনোয়ারার সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে আনুমানিক ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। জালগুলোর বাজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার রায়পুর ইউনিয়নের সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, উপজেলার রায়পুর ইউনিয়নের সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে অবৈধ আনুমানিক ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এই সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


