
কক্সবাজার সংবাদদাতা
৩০ জুলাই, ২০২৩ | ২:৫৬ অপরাহ্ণ
কক্সবাজারে ১৫ হাজার ইয়াবা পাচারের মামলায় রোহিঙ্গাসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে প্রত্যেককে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- কক্সবাজারের উখিয়ার ১১ ইস্ট রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ব্লক-১৮ এর মো. ছিদ্দিকের ছেলে মো. হাসান (২২) এবং কক্সবাজার পৌরসভার পেতা সওদাগর পাড়ার আব্দু শুক্কুরের ছেলে সিরাজুল মোস্তফা (২৩)।
রবিবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-চতুর্থ আদালতের বিচারক মো. মোশারফ হোসেন এ রায় ঘোষণা করেন।
একই আদালতের বেঞ্চ সহকারী প্রণব কান্তি শর্মা এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত বেলাল মামলাটি পরিচালনা করেন।
পূর্বকোণ/পিআর/এএইচ

সোমবার, ০২ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


