চট্টগ্রাম রবিবার, ০৭ জুন, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, ভাঙল যাত্রীর চার দাঁত

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, ভাঙল যাত্রীর চার দাঁত

অনলাইন ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৬ | ১২:০৯ পূর্বাহ্ণ

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ হিমেল আহমেদ (২৫) নামের এক যাত্রীর চারটি দাঁত ভেঙে গেছে। অপর যাত্রী মোহাম্মদ আবু সাঈদ (৪০) ঘাড়ে আঘাত পেয়েছেন। সোমবার দুপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে । 

 

রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার স্টেশন ছেড়ে আসে। আহত দুই যাত্রী নন-এসি কোচের (ঢ বগি) ৩৫-৩৬ নম্বর আসনে বসা ছিলেন। চকরিয়া এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে একটি পাথর ছুড়ে মারা হয়। এতে তাঁরা আহত হন। পরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে বিকেল সোয়া চারটার দিকে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশে যাত্রা করে।

 

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ‘কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেন কক্সবাজার এক্সপ্রেস চকরিয়া এলাকা পার হওয়ার সময় দুর্বৃত্তরা ট্রেনে পাথর নিক্ষেপ করে। রেলওয়ে পুলিশকে চকরিয়া-হারবাং এলাকায় আরও নজরদারি বাড়াতে বলা হয়েছে।’

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট