রাজধানীর গুলশানে একজন বিদেশি নাগরিককে গুলশানে একজন বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে গুলশান ২ নম্বরের কন্টিনেন্টাল হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত নারীর নাম শামীম সালিম কাসিম (৬৭)। বারিধারার পার্ক রোডের একটি বাসায় তিনি থাকতেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলছেন, কন্টিনেন্টাল হাসপাতাল থেকে তাদের কাছে ফোন করে বিষয়টি জানানো হয়। আমরা শুনেছি একজন বিদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুরোটা এখনো জানি না। আমি ও আমাদের টিম সেখানে যাচ্ছি।
শামীম সালিম কাসিম কোন দেশের নাগরিক তা এখনো জানতে পারেনি পুলিশ। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
শামীম সালিম কাসিম কোন দেশের নাগরিক তা এখনো জানতে পারেনি পুলিশ। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
পূর্বকোণ/পিআরৃ





















