চট্টগ্রাম রবিবার, ০৩ মে, ২০২৬

সর্বশেষ:

দলীয় কার্যক্রম পরিচালনার অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

দলীয় কার্যক্রম পরিচালনার অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

আনোয়ারা সংবাদদাতা

২ মে, ২০২৬ | ১১:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগে সৈকত দত্ত (৪০) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (২ মে) বিকেলে উপজেলার কৈনপুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় হয়েছে। আটক সৈকত দত্ত ওই গ্রামের মৃত নেপাল দত্তের ছেলে এবং তিনি চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি কয়েক মাস আগে এলাকায় ফিরে এসে তিনি পুনরায় রাজনৈতিক কার্যক্রম চালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া স্থানীয়দের দাবি অনুযায়ী, তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও চেক প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে।

 

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রক্রিয়া শেষে তাকে দ্রুত আদালতে পাঠানো হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট