ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০ আসন রেখে বাকি ২৫০ আসনে সমঝোতা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলের মধ্যে। এর নাম দেওয়া হয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ২৫০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। ইসলামী আন্দোলনকে শেষ পর্যন্ত এই সমঝোতায় রাখতে আলোচনার জন্য ১০ দলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে। এদিন দুপুর ১২টায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের […]