আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাই ও শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের খোদ্দগহিরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, খোদ্দগহিরা এলাকার বাসিন্দা মো.মনির (৪০) ও মো. নুরুন্নবী (৫৫)। সম্পর্কে তারা জামাই-শ্বশুর। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে যে, নুরুন্নবীর বসতঘরের সামনের উঠানে অবৈধভাবে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় দুই ব্যক্তি পালানোর চেষ্টা […]