টেকনাফে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ ৩ কারবারিকে আটক গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালী মৃত জানে আলমের ছেলে মো. রাশেদুল হক (৩৬), মৃত সুলতান আহমদের ছেলে মো. হোসেন (২৬), লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪’র মৃত আবদুল হাকিমের পুত্র মো. ইউনুস (৩৮)। এ সময় মাদক বহনের দায়ে একটি জীপ গাড়িও জব্দ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩০ অক্টোবর বিকালে টেকনাফ উপজেলা পরিষদের মেইন গেটের সামনে অভিযান […]