চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বড় কুমিরা ঘাটঘর জেলে পাড়ায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।
তিনি জানান, স্থানীয় ব্যবসায়ী মো. সিরাজ ঘরে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ করে সেগুলো বাড়ির সামনে ‘মেসার্স ইউনুছ এন্টারপ্রাইজ’ নামে দোকানে বিক্রি করতেন। ঘরে অবৈধভাবে সিলিন্ডার মজুদের দায়ে তাকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে এক সপ্তাহের মধ্যে ওই স্থান থেকে সমস্ত সিলিন্ডার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, সিরাজ সওদাগরের মাত্র ৪০টি গ্যাস সিলিন্ডার মজুত রাখার আইনগত অনুমতি ছিল। তবে একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেখানে ১ হাজার সিলিন্ডার পাওয়া যায়।
পূর্বকোণ/সিজান/এএইচ


















