চট্টগ্রামের দুটি সংসদীয় আসনের নির্বাচনি ফলাফল প্রকাশ ও শপথ স্থগিতের বিষয়ে করা আবেদনের ওপর আদেশের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
ওইদিন চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের করা আবেদনের বিষয়ে আদেশ দেবেন আদালত।
আজ বুধবার (১৩ মে) আপিল বিভাগে এ বিষয়ে আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরদিন, ১৩ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। পরে ১৭ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।
তবে আদালতের আদেশের কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি এবং ওই দুই আসনে শপথও স্থগিত রয়েছে।
পূর্বকোণ/এএইচ
















