চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

কোতোয়ালীতে অর্থঋণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৬ | ১২:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামে চার মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার (১৩ মে) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেপ্তার মো. সরওয়ার হোসেন চৌধুরী নগরীর কোতয়ালী থানাধীন ২৩৪ নং খাতুনগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার পিতার নাম মো. জাকের হোসেন চৌধুরী।

পুলিশ জানায়- কোতোয়ালী থানার এএসআই সোহেল আহমেদ ও এএসআই রিগান চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। পরে বিধি মোতাবেক আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট