চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক ছাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রী ইমু মনি জ্যোতি নগরীর পতেঙ্গা এলাকার বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে নগরী ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাওয়া শাটল ট্রেনে উঠেছিলেন ইমু। ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ বাইরে থেকে একটি পাথর এসে তার নাকে লাগে। এতে […]