রাউজানে র্যাব, পুলিশ ও যৌথ বাহিনীর একের পর এক সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধারের ঘটনায় জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। ধীরে ধীরে আতংক কাটছে সাধারণ মানুষের মনে। গত একমাসের ব্যবধানে রাউজানে র্যাব, পুলিশ একাধিক অভিযান করেছে। বিশেষ করে উপজেলার দক্ষিণাংশের সবচেয়ে সন্ত্রাসপ্রবণ এলাকা নোয়াপাড়ায় ব্যাপক অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি কদলপুর, পাহাড়তলী, বাগোয়ান, পূর্ব গুজরা, উরকিরচরেও তারা বিভিন্ন অভিযান চালিয়েছে। ইতিপূর্বে পুকুর সেচে বার বার অস্ত্র উদ্ধার করা হয়েছে নোয়াপাড়া থেকে। এতে বড় ধরনের অস্ত্রও উদ্ধার হয়েছে। র্যাব, জেলা […]