কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে মোহাম্মদ ইউনুছ মিয়া নামের অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় অপহরণে ব্যবহৃত ৩টি আস্তানা ধ্বংস ও ৫টি গুলির খোসা উদ্ধার করেছে যৌথবাহিনী। আটক মোহাম্মদ ইউনুছ মিয়া (৪০) বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তর শিলখালী পূর্ব পাড়ার মো. হাসান মিয়ার ছেলে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলার বাহারছড়া-হোয়াইক্যং পাহাড়ি এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. আফজাল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, অপহরণকারীদের খুঁজে বের করতে এই অভিযান চালানো হয়। পাহাড়ে ডাকাত ও […]