আকিজ বশির গ্রুপের অ্যালুমিনিয়াম প্রজেক্টের প্রোডাকশন বিভাগে ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১০ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার
বিভাগ: প্রোডাকশন (অ্যালুমিনিয়াম প্রজেক্ট)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা:
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE) বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
অ্যালুমিনিয়াম এক্সট্রুশন, ফ্যাব্রিকেশন, উৎপাদন পরিকল্পনা, শিডিউলিং এবং ফিনিশিং প্রক্রিয়া সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: মাধবপুর, হবিগঞ্জ
বেতন ও সুযোগ-সুবিধা:
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, অবিবাহিতদের জন্য ছাত্রাবাস এবং ছুটিকালীন যাতায়াত ভাতাসহ বিভিন্ন সুবিধা প্রদান করবে প্রতিষ্ঠানটি।
আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৬।
আবেদনের লিংক:
https://bdjobs.com/h/details/1504466?ln=1
এই লিংকে প্রবেশ করে আবেদন করা যাবে এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
পূর্বকোণ/পিবিরা










