রাঙামাটির পাহাড় আর সবুজের আচ্ছাদন যে কাউকেই মুগ্ধ করবে। অপার সৌন্দর্যের এই পার্বত্য জেলার কাউখালী উপজেলাকে বিশ্বপরিমণ্ডলে তুলে এনেছে নারী ফুটবলাররা। ঋতুপর্ণা, রুপনা ও মনিকা চাকমাদের ফুটবল প্রতিভা দেশের গণ্ডি পেরিয়েছে অনেক আগেই। তাদের সাফল্যে পুরো দেশের নারী ফুটবল যেমন ভিন্ন মাত্রা পেয়েছে, তেমনি পাহাড়ের মেয়েদের মাঝেও রোপণ করেছে স্বপ্নবীজ। রাঙামাটির কাউখালীতে নারী ফুটবল নিয়ে অক্লান্ত কাজ করে চলেছেন সাবেক ফুটবলার সুইহলামং মারমা। জাতীয় ফুটবল দলে খেলার স্বপ্ন পূরণ না হলেও নিজের নামেই গড়া ‘সুইহলামং ফুটবল একাডেমি’র তরুণ-তরুণীদের তিনি দেখতে […]