চট্টগ্রাম রবিবার, ১২ জুলাই, ২০২৬

সর্বশেষ:

কাতারের সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুলাই, ২০২৬ | ১২:৫২ অপরাহ্ণ

কাতারের সাবেক আমির ও দেশটির বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

 

রবিবার (১২ জুলাই) দেশটির রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে জানিয়েছে, কাতারের আমিরের বাবা সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি রবিবার সকালে ইন্তেকাল করেছেন।

 

বিবৃতিতে আরও বলা হয়, মহান আল্লাহর প্রতি বিধান ও নিয়তির প্রতি অটল বিশ্বাস নিয়ে, আমিরি দিওয়ান শোক প্রকাশ করছে। মহান আল্লাহ শেখ হামাদ বিন খলিফা আল থানির ওপর রহমত বর্ষণ করুন।

 

সূত্র: আল-জাজিরা

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট