সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২০২৫ সালের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
রবিবার (২ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।
সেখান থেকে শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে তারা। এ সময় দাবি আদায়ে তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে,সাতে তাদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার বহন করতে দেখা গেছে।
এর আগে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা আন্দোলনে যোগ দেন।
আন্দোলনরত শিক্ষকেরা জানিয়েছেন, ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এ চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। সকাল ১১টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
পূর্বকোণ/আদর















