চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ

টেকনাফ সংবাদদাতা

৪ আগস্ট, ২০২৬ | ৪:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকার নাফ নদীতে আজ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস)সহ মাদক পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।

জব্দ করা ক্রিস্টাল মেথ (আইস) ও বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট