পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দাবি করেছেন, সম্প্রতি একটি মহল পরিকল্পিতভাবে তাকে নানা বিষয়ে ‘টার্গেট’ করছে এবং মানহানির চেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৯ মিনিটে দেয়া ওই স্ট্যাটাসে মেহজাবীন লেখেন, কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন,সত্য প্রতিষ্ঠিত হয়েছে। স্ট্যাটাসে অভিনেত্রী আরও […]