চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ে বাড়িতে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ সাকিল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৪ জুন) সকাল ৯টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিল উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে ট্রাক্টরযোগে যাচ্ছিলেন সাকিল। পথে আরশিনগর ফিউচার পার্কের সামনে পৌঁছালে ট্রাক্টরের একটি চাকা হঠাৎ খুলে যায়। এতে […]