ম্যাচের তখন ১৯ মিনিট। স্পট কিক থেকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ আর্জেন্টিনার সামনে। এই সুযোগই কিনা মেসি কাজে লাগাতে পারলেন না! তাঁর শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের! মেসি ভেবেছিলেন, তাঁর এই পেনাল্টি মিসই দলকে হারিয়ে দেবে! যদিও পরের গল্পটা ভিন্ন। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা ম্যাচটি জিতেছে ৩-২ গোলে। মেসি নিজে এই ৩ গোলের মধ্যে একটি করেছেন, আরেকটি করিয়েছেন। এরপরও পেনাল্টি মিসের আক্ষেপ কাটেনি মেসির। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে […]