সরকারি দল বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (৩১ আগস্ট) সকালে দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলেন তিনি।
আসিফ মাহমুদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের বিমান টিকিটের দাম তুলনামূলক কম ছিল। কিন্তু বিএনপি সরকার গঠনের পর আবারও টিকিটের সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে বেড়েছে টিকিটের দামও।
তিনি বলেন, নির্বাচনের পর বিভিন্ন খাতে পণ্যের দাম বাড়ার পাশাপাশি চাঁদাবাজির প্রবণতাও বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্যাস ও বিদ্যুৎ সংকট। সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রুত এসব সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ সময় মক্কা প্যাক্ট নিয়েও এনসিপির অবস্থান তুলে ধরেন আসিফ মাহমুদ। তিনি বলেন, মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবেই দেখছে তার দল। তবে এ বিষয়ে এনসিপির সংশ্লিষ্ট উপকমিটি বিষয়টি বিশেষভাবে পর্যবেক্ষণ করছে।
ওমরা পালন শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে দেওয়া বক্তব্যে তিনি মূলত সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সাধারণ মানুষের ব্যয়ের ওপর প্রভাব ফেলা বিভিন্ন বিষয় নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।
পূর্বকোণ/নুসরাত















