চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ)’র ৪৪তম সিন্ডিকেট সভা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেটের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মাহমুদুল হক, আবদুস সালাম, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বাংলাদেশ সরকারের মনোনীত সিন্ডিকেট সদস্য মোছাম্মদ রোকসানা বেগম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অধ্যাপক ও ইউজিসি মনোনীত সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শেখ মুহাম্মদ হুমায়ুন কবির, সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স অ্যান্ড […]