১৪ বছর পর সাফ ফুটবলের সেমিতে উঠে স্বস্তিতে ভাসছে বাংলাদেশ। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ শক্তিশালী কুয়েত। ভারতের ব্যাঙ্গালুরুতে আগামীকাল বিকাল সাড়ে ৩টায় মাঠে গড়াবে চতুর্দশ আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচটি। ৩৭ বছর পর মুখোমুখি হবে বাংলাদেশ-কুয়েত। ফিফা র্যাংকিংয়ে কুয়েতের কাছে ৫১ ধাপ পেছনে থাকলেও ফুরফুরে মেজাজেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলতে নামবে জামাল ভুঁইয়া, শেখ মোরসালিন, রাকিব হোসেন, তপু বর্মনরা। গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই দুর্দান্ত ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে লেবাননের কাছে ফিনিশারের অভাবে ২-০’তে হারলেও পরের দুই […]