চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন আজ। নির্বাচন কমিশন থেকে ১৪ জন মনোননয়পত্র সংগ্রহ করেছেন। ইতোমধ্যে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৩০ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যুর কারণে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে ও প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গতকাল সোমবার পর্যন্ত ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু, কে বি এম শাহজাহান, এ […]