ঝরনায় আর কত প্রাণ দিতে হবে পর্যটকদের? সীতাকুণ্ড ও মিরসরাই রেঞ্জে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে একাধিক ঝরনা। এর মাঝে নয়স্তর বিশিষ্ট খৈইয়াছড়া, নাপিত্তাছড়া, সহস্রধারা, সুপ্তধারা, বাড়বকুণ্ড, মহামায়া, বাওয়াছরা, রূপসী ঝরনা, ঝরঝরি ঝরনা, বোয়ালিয়া ঝরনা, হরিণাকুণ্ড ঝরনা ও সোনাইছড়ি ঝরনা নজর কেড়েছে ভ্রমণ পিপাসুদের। ভ্রমণ পিপাসুদের কাছে ঝরনার জন্য সুপরিচিত এ জনপদ। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ঝরনা দেখাতে মিরসরাইয়ে আসেন পর্যটকরা। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের ঢল নামে এসব ঝরনা। সম্প্রতি পর্যটকদের কাছে পরিচিতি পেয়েছে জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকার […]