চট্টগ্রামের ১৬ মামলার পলাতক আসামি মো. ইলিয়াছ মিয়াকে নাটোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নয়টি মামলায় আদালত ইতিমধ্যে তাকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। গ্রেপ্তার মো. ইলিয়াছ মিয়া খুলশী থানাধীন লালখান বাজার এলাকার মৃত রঞ্জু সওদাগরের ছেলে। সোমবার (১০ জুলাই) নাটোর জেলার সদর থানাধীন বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। তিনি জানান, আসামি ইলিয়াছ নগরীর ফলমন্ডি, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার, খাতুনগঞ্জ এলাকায় বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক […]