চট্টগ্রামের রাউজানে আত্মীয়ের বিয়ের বাজার করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় কাপ্তাই সড়কের রাউজানের উরকিরচর বৈজ্জাখালী গেটে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পূব গোমদণ্ডী দলই বাড়ির মন্টু চৌধুরীর ছেলে জয় চৌধুরী (২৮) ও রাঙ্গুনিয়া উপজেলার বুড়ির দোকান এলাকার দোলন তালুকদারের ছেলে অন্তু তালুকদার (২৩)। তারা সম্পর্কে খালাতো ভাই। তবে তাদের মধ্যে জয় চৌধুরী কাপ্তাই ফায়ার সাভিসের কর্মী বলে জানা গেছে। নিহতদের আত্মীয় রাউজানের উরকিরচরের রুবেল বিশ্বাস বলেন, […]