চট্টগ্রাম জেলা প্রশাসনের টানা দ্বিতীয় দিনের অভিযানে বন্ধ করা হলো অবৈধ ও অনিবন্ধিত অনলাইন আইপি চ্যানেল চট্টলা টিভি। সোমবার (২৬ জুন) দুপুর ২টা থেকে দেড় ঘণ্টার অভিযানে লাভলেইন আবেদিন কলোনি এলাকায় চট্টলা টিভির কার্যক্রম বন্ধ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এবং হিমাদ্রী খীসা। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম জেলা প্রশাসন টানা ২য় দিনের মতো এ অভিযান পরিচালনা করেছে । জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা -২০১৭ (২০২০ […]