খাদ্য অধিদপ্তরের মোটা চাল সংগ্রহ করে মেশিনে চিকন চালে রূপান্তর করার পর বিভিন্ন নামিদামি কোম্পানির বস্তায় ভরে বিক্রির দায়ে চট্টগ্রামের পাহাড়তলীর খাজা ভাণ্ডারকে জরিমানা করা হয়েছে। এভাবে ভোক্তাদের ঠকিয়ে অর্থ হাতানোর দায়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটির মালিক সাহাবুদ্দিন মিয়াকে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠানটি খাদ্য অধিদপ্তরের বস্তার […]