বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও প্যারাগুয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। আসরে এটি তাদের তৃতীয় হার। ভুলে যাওয়ার মতো এক রাত কেটেছে ব্রাজিলেরও। ভেনেজুয়েলার মাঠে খেলতে গিয়ে ১-১ ব্যবধানে ড্র নিয়ে ফিরেছে দরিভাল জুনিয়রের দল। শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে প্যারাগুয়ের মাঠে খেলতে নেমে জালের দেখা পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ম্যাচের ১১তম মিনিটে এনজো ফার্নান্দেসের থ্রু পাস ধরে লেগে থাকা ডিফেন্ডারকে পেছনে ফেলে আড়াআড়ি শটে বল জালে জড়ান লাউতারো। শুরুতে পাওয়া লিড মাত্র ৮ মিনিট […]