ভারতে হযরত মুহাম্মদ (স.) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি, রাউজান কদলপুরে ঈদে মিলাদুন্নাবী (স.) এবং মাজার ও ওরশ নিয়ে মিথ্যাচার করে সুন্নি মতাদর্শী কর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার কদলপুর সোম্বাইজ্জাহাট হতে হাজার হাজার সুন্নি জনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি মীরবাগিছা, ঈশানভট্টের হাট প্রদক্ষিণ করে পুনরায় সোমবাইজ্জাহাট হাটে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী। সোমবাইজ্জাহাট বাজার কমিটির সভাপতি মোহাম্মদ শাহ হানিফের সভাপতিত্বে, রবিউল হোসাইন সুমন […]