চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে ঢাকায় যাবার সুযোগ পেয়েছে চট্টগ্রাম বিভাগের সেরা ছয় ‘বাংলাবিদ’। সহস্রাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে চট্টগ্রামের সেরা হয়েছেন তারা। আজ (১৬ নভেম্বর) শনিবার নগরীর ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ষষ্ঠ বর্ষের চট্টগ্রাম বিভাগের বাছাইপর্ব (অডিশন) অনুষ্ঠিত হয়। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠবারের […]