ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় ১৫ কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। শুক্রবার (৩০ আগস্ট) সকালে মহাসড়কের সানারপাড় থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত এই যানজট সৃষ্টি হয়। এ সময় তীব্র গরমে যাত্রীদের হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। বাস ছেড়ে হেঁটে রওনা করেছেন যাত্রী আশরাফ হোসেন। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থেকে মোগড়াপাড়া যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলাম। কিন্তু শিমরাইল পর্যন্ত আধা ঘণ্টায় আসতে পেরেছি। এখন বাস থেকে নেমে হেঁটে সামনের দিকে যাচ্ছি। রাস্তা ফাঁকা দেখলে […]