কক্সবাজারের চকরিয়া সাব রেজিস্ট্রি অফিসে দলিল জালিয়াতি চক্রের মূলহোতাসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার (২৭ অক্টোবর) চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রে আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে সোমবার দুপুর পর্যন্ত পরোয়ানার কপি থানায় পৌঁছেনি। গ্রেপ্তারি পরোয়ানা জারিভুক্তরা হলেন-চকরিয়া সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ফরিদুল ইসলাম, জাল দলিল তৈরির মূল হোতা আবদুল হামিদ, জাবেদ আমিন, মানিকপুর এলাকার লামং রাখাইন ও উপচিং রাখাইনের নামে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মিফতাহ উদ্দিন আহমদ বলেন, চকরিয়া সাব রেজিস্ট্রি অফিসে […]