চট্টগ্রাম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সর্বশেষ নিউজ

খাগড়াছড়ির দীঘিনালায় পানিতে ডুবে সুমাইয়া আক্তার নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।   নিহত সুমাইয়া উপজেলার ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং জয় কুমার কারবারি পাড়ার মো. বিল্লাল হোসেনের মেয়ে।   পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার দুপুর ১২টায় বাড়ির পাশে কবাখালী ছড়ায় গোসল করতে গেলে পানিতে ডুবে সুমাইয়া আক্তারের মৃত্যু হয়।   বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন পানিতে ডুবে সুমাইয়া আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।   পূর্বকোণ/মাহমুদ

১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১৬:৩৩

১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:০৪

১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:০০