কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনার মোটিভ উদঘাটনসহ মূল আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। গ্রেপ্তার নুর হাফেজ (২৬) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শাহপরীরদ্বীপ মাঝের পাড়ার মো. আইয়ুবের ছেলে। এর আগে সন্দেহভাজন আরও দুইজনকে আটক করা হয়েছিল। র্যাব-১৫’র অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার অনুসন্ধানে জানা যায় গত ২১ সেপ্টেম্বর সকালে ভিকটিম তাহমিনা আক্তার (৭) মাদ্রাসায় গিয়ে স্কুলের […]