কুষ্টিয়ার খোকসায় কোরআন পড়া শেষে মসজিদ থেকে ফেরার সময় মাইক্রোবাসের চাপায় চার শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ জনতা। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টায় খোকসার শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ। নিহতরা হলো- কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের হানিফের মেয়ে মিম (১২), একই গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল উদ্দিনের […]