তুমুল ব্যস্ত নির্বাচনি প্রচারাভিযান এবং ভোটের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বলে ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি কোনও ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। একইসঙ্গে তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই নতুন প্রেসিডেন্টের দ্বায়িত্ব গ্রহণ করবেন। কয়েক ডজন ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়া অবস্থাতেই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই পদে আসীন হওয়ার বিষয়টা দেশটিকে একটা ‘অজানা পরিস্থিতির’ দিকে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউজে […]