মানবাধিকবার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদসহ সব সদস্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরো কমিশন বৃহস্পতিবার দুপুরে পদত্যাগের সিদ্ধান্ত নেয়। পরে পদত্যাগপত্র রাষ্ট্রপতি কাছে পাঠানো হয়।” পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, “কারণটা আমার জানা নেই।” মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগপত্রে বলা হয়, “চেয়ারম্যান হিসেবে আমি আমার পদ থেকে অব্যাহতি প্রাপ্তির উদ্দেশে আজ আমি আমার পদত্যাগপত্র জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর ৬ (৪) ধারার বিধান অনুযায়ী আপনার কাছে দাখিল […]