চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে অপহরণকারী চক্রের আস্তানায় অভিযান, ১১ নারী-শিশু উদ্ধার

উখিয়া সংবাদদাতা

৪ মার্চ, ২০২৫ | ১০:০১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারী চক্রের একটি আস্তানা থেকে অপহৃত ১১ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা।

 

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী গহীন পাহাড়ে এই অভিযান চালায় পুলিশ। পরে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অপহৃত নারী ও শিশুসহ ১১ জন উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, রিদুয়ান নামের এক ব্যক্তির নেতৃত্বে স্থানীয় একই পরিবারের ১১ জনকে অপহরণের খবরে অভিযান চালানো হয়। আলীখালী গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়েছে।

 

ভুক্তভোগীদের পরিবার অভিযোগ করে বলেন, একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে অপহরণের শিকার ব্যক্তিদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

 

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট