কক্সবাজার জেলার তিনটি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিলুপ্ত হওয়া কমিটিগুলো হল- উখিয়া, কুতুবদিয়া ও চকরিয়া উপজেলা বিএনপি। তবে উখিয়া ও কুতুবদিয়া উপজেলায় নতুন করে ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উখিয়া উপজেলায় বিলুপ্ত কমিটির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে। অন্যদিকে, কুতুবদিয়া উপজেলায় […]