মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অস্থিরতায় মংডু শহরও পুরোপুরি দখলে নিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আরাকান আর্মি। এতে নাফ নদীর আরাকান জলসীমায় বাংলাদেশি জেলেসহ সব নৌযান চলাচলকারীদের না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী জল-স্থলপথে টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্ট ও বিজিবি সদস্যরা। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বাংলাদেশি জেলেসহ সব নৌযান চলাচলকারীদের সেদিকে না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। গত কয়েক মাস ধরে টেকনাফ […]